_*🪷প্রশ্ন ● সাধনা করছি কিন্তু এগোচ্ছি কিনা কি করে বুঝবো?🪷*_
*🍁==========🕉️==========🍁*
_*✍️স্বামী সোমেশ্বরানন্দ*_
*========================*
●●● _*সাধনার তাৎপর্য কি? এই জীবনের মধ্যে এক মহাজীবনকে অনুভব করা। নিজেকে আগে যেভাবে দেখতে তাকে অন্যভাবে অনুভব করা।* দেখা যাক এটা তোমার মধ্যে ঘটছে কিনা।_
_*প্রথমতঃ* এই গ্রুপে রোজ যে অনুশীলন করছো তার কোনো ফল পাচ্ছ? ৩ ঘন্টার জন্য মন শান্ত রাখতে পেরেছিলে? রবিবার আনন্দে ছিলে? ৬ ঘন্টা ফেসবুক বন্ধ রেখেছিলে? পজিটিভ মানসিকতা রাখায় সফল হয়েছিলে?_
(মহারাজের নির্দেশনায় রোজকার অনুশীলন এই গ্রুপের Whatsapp Channel এ নিয়মিতভাবে প্রত্যহ সকালে দেওয়া হয়। নিচের View Channel এ ক্লিক করে দেখা যাবে)
_*অধিকাংশ দিনেই এটা তুমি পেরেছিলে। তাই না? ১০০% না হোক, ৫০-৬০% সফল হয়েছিলে। তাহলে দেখো, তুমি আজ ইচ্ছা করলেই যে-কোনো পরিবেশে যে-কোনো সময় শান্ত থাকতে পারো। আনন্দে থাকা, নিজেকে control করা, কাজের মাঝে-মাঝে জপ করা কিংবা পরিস্থিতিগুলিকে দেখা সিনেমার মতো, এসব তুমি অনায়াসেই পারো। সচেতনভাবে নিজেকে তুমি চালাতে সক্ষম। এটাই তো তোমার অগ্রগতির লক্ষণ।*_
_*দ্বিতীয়তঃ* এতদিন মনে করতে যে আনন্দ বা ভোগ করা মানে টিভি দেখা, কিটি পার্টি, হোটেলে গিয়ে খাওয়া। অর্থাৎ মোটামুটি দৈহিক স্তরে থাকা। *কিন্তু আজ মনোময় ও বিজ্ঞানময় কোষে গিয়ে আরও আনন্দ পেতে পারো, ইচ্ছা করলেই।* নিজেকে দৈহিক থেকে উচ্চস্বরে নিয়ে যেতে পারো সচেতনভাবে।_
_আজ তুমি আগের চেয়ে বেশি ভোগ করতে পারো, আনন্দ পেতে পারো। *এই আনন্দে তুমি সতেজ হয়ে ওঠো, প্রশান্তি ভরে যায শরীর-মনে।*_
_*তৃতীয়তঃ* আগে ছোট-ছোট সামান্য বিষয়ে আকর্ষণ অনুভব করতে। এতে টাকা খরচ হতো *কিন্তু সুখটা ছিল সাময়িক। এখন আধ্যাত্মিক আকর্ষণ বেড়েছে। অসীম-অনন্তের প্রতি এক স্বাভাবিক টান অনুভব করছো।*_
_জীবনের গভীরে এক মহাজীবনকে তুমি খুঁজে পেয়েছ। আগে উপন্যাস পড়ে টাইমপাস করতে বা কাগজ পড়ে কিছুক্ষণ বাদে ভুলে যেতে। মনে কোনো গভীর প্রভাব বিশেষ পড়তো না। *এখন ধর্মীয় বই পড়ে মনে হয় নিজেকে যেন enrich করলে। তাই না? মনে হয় এমন বই কেনা বা বেলুড় দক্ষিণেশ্বর যাওয়া যেন আরও বেশি তৃপ্তিকর।*_
_*চতুর্থতঃ* জপ-ধ্যান করার সময় কখনও মন শান্ত হয়ে গেলে নিজের অন্য এক সত্তাকে অনুভব করতে পারো। *দেহ-মনের গভীরে শুধু চেতন সত্তা রূপে নিজেকে আর এক মাত্রা (dimension) হিসেবে উপলব্ধি করা। বুঝতে পারা যে তোমার এক সত্তা আছে যা ইন্দ্রিয়াতীত, শরীর-মনের উর্ধে। জীবনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে মহাজীবনের সেই অনুভব তোমার মধ্যে নিয়ে আসে রূপান্তর, তা সে প্রথমদিকে যত অল্পই হোক না।*_
_এই চার লক্ষণ বা অনুভব তো তোমার হয়েছে। *যত কমই হোক, এসব ঘটেছে তোমার জীবনে। এক মহাজীবনের স্বাদ পেয়েছ। এটাই তো তোমার অগ্রগতির লক্ষণ। কম-বেশি এই ৪-টাই অনুভব করেছ, অতীতের জীবনকে অতিক্রম করে মহাজীবনের সন্ধান পেয়েছ।* এবার আরও এগিয়ে যাও।_
*~~~~~~~~~🍁~~~~~~~~~*
No comments:
Post a Comment